1. admin@vorerbangla.com : admin_shafi :
উচ্ছেদে কিছুটা স্বস্তি, ফের জমে উঠছে ভ্রাম্যমান দখল: - ভোরের বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
তাজা খবর
ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন গোবিন্দগঞ্জের পশুর হাট নিয়েইজারাদারের পক্ষে সংবাদ সম্মেলন ছাতকে চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ: ব্যবসায়ী সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ ছাতকে মানবকল্যাণ ফাউন্ডেশনচরমহল্লা ইউপি শাখা পূর্ণ গঠন চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী৯ ওয়ার্ডে ৯ পরিবারের মাঝে ৯টি সেলাই মেশিন বিতরণ ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা স্বপন ঢাকায় গ্রেপ্তার। আশিকুর রহমান আশিকের স্বদেশ প্রত্যাবর্তন আজসিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি দোয়ারায় ৩২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল প্রতাপপুর আঞ্চলিক তালামীয চরমহল্লায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফিজ মো. কামরুল ইসলামের মতবিনিময় সভা

উচ্ছেদে কিছুটা স্বস্তি, ফের জমে উঠছে ভ্রাম্যমান দখল:

  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬১ বার দেখা

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ থেকে পাগলাবাজার পর্যন্ত দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে অবৈধভাবে গড়ে উঠেছিল অসংখ্য দোকানপাট ও অস্থায়ী স্থাপনা। ফলে এই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে এবং পথচারীরাও দুর্ভোগে পড়েন। বিশেষ করে সড়কের দুই পাশ প্রায় সম্পূর্ণরূপে দখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে চলাচলের জন্য ব্যবহার করতে হতো মূল সড়কের গা ঘেঁষে, যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনার কারণে সৃষ্টি হচ্ছিল যানজট ও জনদুর্ভোগ। বিষয়টি নিয়ে হাইওয়ে পুলিশ সওজ বিভাগকে একাধিকবার চিঠি দিলে অবশেষে কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ৩ ও ৪ সেপ্টেম্বর, দুই দিনব্যাপী অভিযান চালিয়ে অবৈধ দখল উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া অভিযানে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম এবং জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন। অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয় সড়কজুড়ে গড়ে ওঠা দোকানপাট ও অন্যান্য অবৈধ স্থাপনা।

তবে উচ্ছেদ অভিযান সফল হলেও এর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, মাত্র দুইদিনের ব্যবধানে আবারও অনেক ভ্রাম্যমান ব্যবসায়ী পুরনো জায়গায় ফিরে এসে দোকান বসানো শুরু করেছেন। কেউ কেউ বলছেন, পুনর্বাসনের কোনো ব্যবস্থা না থাকায় তারা বাধ্য হয়ে আবার ওই স্থানে ফিরে এসেছেন। ফলে ফের দখলের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা।

অন্যদিকে, সড়কে যানজট নিরসন এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে ছাতকের জাউয়াবাজার এলাকায় হাইওয়ে পুলিশের উদ্যোগে একটি অস্থায়ী ট্রাফিক বক্স নির্মাণ শুরু হয়েছে। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ট্রাফিক বক্সের মাধ্যমে নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনা তদারকি করা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম জোরদার করা হবে।

সিলেট রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, “সড়ক জনসাধারণের জন্য। এখানে অবৈধভাবে দোকান বা স্থাপনা গড়ে তোলার কোন সুযোগ নেই। এই অভিযান চলমান থাকবে এবং কেউ যাতে পুনরায় দখল করতে না পারে, সে বিষয়েও কঠোর নজরদারি থাকবে।”

সড়ক দখলমুক্ত রাখতে প্রশাসনের এ ধরনের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তবে পুনঃদখল ঠেকাতে এবং ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য যথাযথ পুনর্বাসন কর্মসূচি গ্রহণ না করলে, এইসব উদ্যোগ স্থায়ী হবে কিনা, তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। জনস্বার্থে উচ্ছেদের পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গি ও পরিকল্পিত পুনর্বাসন এখন সময়ের দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

October ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Sep    
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১