1. admin@vorerbangla.com : admin_shafi :
আল আরাফাহ ব্যাংকের ৩০বছরে পদার্পণে গোবিন্দগঞ্জ শাখায় কেক কাটা - ভোরের বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
তাজা খবর
ছাতকে অবৈধ ভাবে গড়ে উটেছে ২০০ পাজু। ছাতকে সাংবাদিক মুশাহিদ আলীরচাচার ইন্তেকাল, দাফন সম্পন্ন ছাতকের দক্ষিণ খুরমা ইউপির ৬ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী আনামুল হক, আলোচনায় পারিবারিক জনপ্রিয়তা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ছাতক-গোবিন্দগঞ্জ ১৩ কিলোমিটার সড়ক যেন মরণ ফাঁদ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটি গঠন ছাতকের কামরাঙ্গী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল লতিফকে বিদায়ী সম্মাননা ছাতকে সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ

আল আরাফাহ ব্যাংকের ৩০বছরে পদার্পণে গোবিন্দগঞ্জ শাখায় কেক কাটা

  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৫৬ বার দেখা

ভোরের বাংলা ডেক্স

আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ৩০ বছরে পদার্পণ উপলক্ষ্যে গোবিন্দগঞ্জ শাখায় কেক কেটে বর্ষপূর্তি পালন করা হয়েছে।
রোববার বিকাল ৩ ঘটিকায় গোবিন্দগঞ্জ শাখায় বিশাল কেক কেটে ৩০তম বর্ষপূর্তি উদযাপনের সূচনা করেন শাখার ব্যাবস্থাপক মুজিবুর রহমান। প্রতিষ্ঠাবার্ষিকী পালনে শুভেচ্ছা জানাতে আসেন নানা পেশার মানুষ।

শাখা ব্যাবস্থাপক বলেন, সর্বাধুনিক ব্যাংকিং ও উন্নত গ্রাহক সেবার প্রতিশ্রুতি নিয়ে কার্যক্রম শুরু করেছে আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। গ্রাহকদের বিশ্বাস ও আস্থাকে পুঁজি করে আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ৩০ বছরে পদার্পণ করেছে।
প্রতিষ্ঠার পর থেকেই প্রযুক্তিগত ও আধুনিক সেবার সমন্বয়ে গ্রাহক সেবাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে এ ব্যাংক। প্রধান কার্যালয় ও প্রতিটি শাখা, উপ-শাখা, এজেন্ট শাখায় গ্রাহকদের উপস্থিতিতে নানা আয়োজনে ব্যাংকটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। আল আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা ২২৫টি, উপ-শাখা ৭৭৬টি, এজেন্ট শাখা ৭৪১টি এবং গ্রাহক সংখ্যা ৩৬ লক্ষ রয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান শাখা ব্যাবস্থাপক মুজিবুর রহমান।

এ সময় আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র গোবিন্দগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. মুজিবুর রহমান, ম্যানেজার অপারেশন রুহুল আনওয়ার চৌধুরী, বিনিয়োগ ইনচার্জ ইশতিয়াক খান, জেনারেল ব্যাংকিং ইনচার্জ আবু হেনা মো. আসিফ রহমান, এআরডিপি ইনচার্জ তাজ উদ্দিন, ক্যাশ ইনচার্জ তানবির রহমান, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি, অর্থ সম্পাদক আতিকুর রহমান, সদস্য মোশাহিদ আলী, আলহাজ্ব শামসুদ্বোহা, আব্দুল কাহার, মুহিবুর রহমান ও দিদার আহমদ উপস্থিত ছিলেন #

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

August ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Jul    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১