ভোরের বাংলা ডেক্স
ছাতকের বুড়াইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম আলমগীর হোসাইনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে বৃহত্তর বুড়াইরগাঁও এলাকাবাসীর উদ্যোগে এ শোকসভা আয়োজন করা হয়। বুড়াইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদের সভাপতিত্বে এবং সায়েম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মহি উদ্দিন, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিজান উদ্দিন, ছাতক উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোনায়েম হোসেন খান, মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুর রহমান, কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান, গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক হোসেন, লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক, পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মানিক মিয়া। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজিয়া শিরিন, সহকারী শিক্ষিকা রহিমা বেগম, ফারজানা আক্তার ও জেরিন বেগম, প্রয়াত শিক্ষকের বড় ভাই শরীফ রাজা, মেঝো ভাই জাহাঙ্গীর রাজা, ছোট ভাই বাংলাদেশ রেলওয়ের কর্মরত রাসেল হাযদার রাজা এবং পুত্র জিহাদ রাজা।
এ সময় উপস্থিত ছিলেন বুড়াইরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন বাউভোগলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্টু রঞ্জন চন্দ বিভিন্ন বিদ্যালয়ের প্রধানশিক্ষক, সহকারী শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, মরহুমের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইয়াকুব আলী। সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply