1. admin@vorerbangla.com : admin_shafi :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত - ভোরের বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
তাজা খবর
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ছাতক-গোবিন্দগঞ্জ ১৩ কিলোমিটার সড়ক যেন মরণ ফাঁদ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটি গঠন ছাতকের কামরাঙ্গী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল লতিফকে বিদায়ী সম্মাননা ছাতকে সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ বাংলাবাজার সামারুন্নেছা উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটি সভাপতি হলেন মোঃ আব্দুল জলিল। ছাতকে রংফুল বেগমের মৃত্যু: পরিকল্পিত হত্যার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ছাতকে ৫৩ কোটি ৭১ লাখ টাকার পৌর বাজেট ঘোষণা

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৯ বার দেখা

ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধি

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার ও মর্যাদা রক্ষা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

শনিবার বিকাল সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি
মুশাহিদ আলীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরীর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দপ্তর সম্পাদক লোকমান হোসেন।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা, অধিকার ও মর্যাদা রক্ষা এবং স্থানীয় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা বজায় রাখার পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সংগঠনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
এ সময় বিএমএসএফ ছাতক উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠানের আয়োজন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন শাখার সিনিয়র সহ-সভাপতি নুর উদ্দিন, সহ-সভাপতি এইচ. এম. খালেদ মিয়া ও আরিফুর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক জুনেদ আহমদ রুনু, অর্থ সম্পাদক জানে আলম, দপ্তর সম্পাদক লোকমান হোসেন, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম মেহেদী এবং নির্বাহী সদস্য রাফি আহমদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

August ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Jul    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১