1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে সন্ত্রাসী হামলায়স্বেচ্ছাসেবকদল নেতা আহত - ভোরের বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
তাজা খবর
ছাতক উপজেলা প্রেসক্লাবে লেখক মাওলানা শামীম আহমদের মতবিনিময় ছাতকে রাজমিস্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ ছাতকে সড়ক নির্মাণে অনিয়ম,প্রতিবাদ করায় হামলা, আহত ১৬ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা ৬ নং খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা এফ এ সাজু আসন্ন ইউপি নির্বাচন: খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন রানা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এ ছয় পদক জয়: মানিকগঞ্জ জেলা দলকে জেলা প্রশাসনের সংবর্ধনা ছাতকে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন দেশে ফিরলেন দানবীর আব্দুল দয়াছ, বিমানবন্দরে ভালোবাসার মিলনমেলা

ছাতকে সন্ত্রাসী হামলায়স্বেচ্ছাসেবকদল নেতা আহত

  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১২৭ বার দেখা

ছাতক প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে সন্ত্রাসী হামলায় ক্ষতবিক্ষত ফারুক খান (৩৫) নামের এক যুবক। ইফতার মাহফিল থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা প্রাণে মারার উদ্দেশ্যে এ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নয়া মৈশাপুর গ্রামে। ফারুক খান ওই গ্রামের লাল খানের ছেলে ও সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক। মুমুর্ষ অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথাসহ শরিরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

জানা যায়, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা নিজাম উদ্দিনের কাঞ্চনপুরস্থ বাড়িতে ইফতার মাহফিল শেষে বাড়ি ফিরছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা ফারুক খান। মৈশাপুর বাজার থেকে পায়ে হেটে বাড়িতে যাওয়ার পথে গ্রামের উত্তর পাশের কালভার্টে পৌঁছামাত্র পূর্ব থেকে ওৎপেতে থাকা অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে কুপিয়ে মারাত্বক ভাবে আহত করে মৃত ভেবে ফেলে যায়। মসজিদে এশার নামাযে যাওয়াকালে গ্রামের ছবদি মিয়া নামক একজন মুসল্লি তাকে দেখে সুর চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। তার মাথা, পাসহ শরিরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে সন্ত্রাসীরা। পূর্ব শত্রুতার জের ধরে গ্রামের আজমখানের ছেলে ছাদিক খানের নেতৃত্বে ভাড়াটি সন্ত্রাসী দিয়ে এ হামলার ঘটনা ঘটেছে বলে একটি সূত্রে জানা গেছে।
এদিকে, আহত স্বেচ্ছাসেবকদল নেতাকে দেখতে রাতেই হাসপাতালে ছুটে যান বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজানসহ বিএনপির একাধিক নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা এ হামলার নিন্দা জানিয়ে দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তি দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

June ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০