মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
তাজা খবর
ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন রানা ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন গোবিন্দগঞ্জের পশুর হাট নিয়েইজারাদারের পক্ষে সংবাদ সম্মেলন ছাতকে চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ: ব্যবসায়ী সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ ছাতকে মানবকল্যাণ ফাউন্ডেশনচরমহল্লা ইউপি শাখা পূর্ণ গঠন চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী৯ ওয়ার্ডে ৯ পরিবারের মাঝে ৯টি সেলাই মেশিন বিতরণ ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা স্বপন ঢাকায় গ্রেপ্তার। আশিকুর রহমান আশিকের স্বদেশ প্রত্যাবর্তন আজসিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি দোয়ারায় ৩২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল প্রতাপপুর আঞ্চলিক তালামীয

ছাতকে রংফুল বেগমের মৃত্যু: পরিকল্পিত হত্যার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৭৪ বার দেখা

ভোরের বাংলা ডেক্স

সুনামগঞ্জের ছাতকে মায়ের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সন্তানরা। মঙ্গলবার দুপুরে
ছাতক উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বালিউরা চাটুরপাড় গ্রামের আবদুল গফুরের ছেলে সৌদি আরব প্রবাসী আবদুল হান্নান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বছরের শুরুতে তার বাবা আবদুল গফুর, মা রংফুল বেগম এবং স্ত্রী ফারজানা বেগম ছাতক শহরের রহমতবাগ আবাসিক এলাকায় একটি ভাড়া বাসায় উঠেন।
সেখানে বসবাসের কিছুদিন পর তার বাবা এক নিকটাত্মীয় নারীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ ঘটনাকে কেন্দ্র করে তার মা-বাবার মধ্যে পারিবারিক বিরোধ সৃষ্টি হয় এবং পরবর্তীতে তার মা নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। তিনি অভিযোগ করেন, তার বাবা বিভিন্ন সময় তার মায়ের কাছে টাকা দাবি করতেন এবং টাকা পয়সা না দিলে মারধর করতেন। এ বিষয়ে গত বছরের ৪ মে বাবার বিরুদ্ধে ছাতক থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিকার না পেয়ে তার মা পরের মাসের ২৩ জুন সুনামগঞ্জের আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাবার বিরুদ্ধে একটি সিআর মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন। কিন্তু মামলার তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি বলে তিনি দাবি করেন।
লিখিত বক্তব্যে আবদুল হান্নান বলেন, তিনি দীর্ঘ নয় বছর ধরে সৌদি আরবে বসবাস করে আসছিলেন। চলতি বছরের ২০ মার্চ তিনি বিদেশে থাকা অবস্থায় জানতে পারেন তার মা ভাড়া বাসার ছাদ থেকে পড়ে মারা গেছেন। খবর পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিতে গেলে তা গ্রহণ করা হয়নি। সে সময় পুলিশ জানায়, ঘটনাটি অপমৃত্যু (ইউডি) মামলা হিসেবে রেকর্ড হয়েছে। পরে তিনি জানতে পারেন, ওই মামলাটি পুলিশ নয়, বরং তার বাবা বাদী হয়ে দায়ের করেছেন। বিষয়টি তাকে বিভ্রান্ত করেছে এবং শুরু থেকেই তদন্ত নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। ঘটনার পর মরদেহ উদ্ধারের আগেই ঘটনাস্থলে পানির ট্যাপ খুলে দিয়ে আলামত নষ্টের চেষ্টা করা হয়। এছাড়া তার মায়ের ব্যবহৃত চাবির গোছা ও পায়ের স্যান্ডেল ঘরের ভেতরে ছিল। শুধু তাই নয়, তার মায়ের শয়নকক্ষের দরজার পর্দায় ছিল রক্তের দাগ। এগুলো পুলিশ জব্দ করে নিয়েছিল। এর পরও দায়িত্বরত পুলিশ দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা না নিয়ে আমাদেরকে হয়রানি করেছে। এসব বিষয় স্বাভাবিক মৃত্যুর সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, তার বাবার দেওয়া বিভিন্ন বক্তব্যে গুরুতর অসঙ্গতি রয়েছে। থানায় দেওয়া আবেদনে তার বাবা দাবি করেন, শব্দ শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে তার স্ত্রীকে নিচে পড়ে থাকতে দেখেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। আদালতে দায়ের করা এক মামলায় তিনি উল্লেখ করেন, তিনি হাসপাতালে গিয়ে ঘটনার বিষয়ে জানতে পারেন। একই সঙ্গে তিনি থানায় রেকর্ড হওয়া অপমৃত্যুর মামলাকে মিথ্যা ও বানোয়াট দাবি করে নিজের স্বাক্ষর জাল হওয়ার অভিযোগও করেন। এসব পরস্পরবিরোধী বক্তব্য পুরো ঘটনাকে আরও রহস্যজনক করে তুলেছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

তিনি অভিযোগ করেন, তার স্ত্রী ও বাবাসহ সংশ্লিষ্ট কয়েকজন মিলে প্রথমে তার মাকে ঘরের ভেতরে হত্যা করে পরে ঘটনাটিকে দুর্ঘটনা বা আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছেন। এ ঘটনায় তার বাবা, স্ত্রী এবং স্ত্রীর পরিবারের সদস্যদের সম্পৃক্ততা রয়েছে বলে তিনি দৃঢ় সন্দেহ প্রকাশ করেন।

তিনি পুলিশ প্রশাসন, তদন্ত সংস্থা, বিচার বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার মা রংফুল বেগমের মৃত্যুর নিরপেক্ষ, স্বচ্ছ ও গভীর তদন্ত, ময়নাতদন্ত প্রতিবেদনের যথাযথ মূল্যায়ন এবং প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কুলসুমা আক্তার, রূপেজা বেগম,রুহুল আমিন,রুমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

আজকের বাংলা তারিখ

  • আজ মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং
  • ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল)
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
  • এখন সময়, সন্ধ্যা ৭:২২

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

ভিডিও সোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31