1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে মসজিদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষ, এক ব্যক্তি নিহত - ভোরের বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
তাজা খবর
দোয়ারায় ৩২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল প্রতাপপুর আঞ্চলিক তালামীয চরমহল্লায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফিজ মো. কামরুল ইসলামের মতবিনিময় সভা ছাতকে ফেইসবুকে অপপ্রচারের দায়ে আদালতে দুই জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উত্তর উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন। ছাতকে সড়ক প্রশস্তকরণে প্রায় ২ হাজার গাছ নিধন, ইজারা ও কর্তন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশছাতক উপজেলা শাখার সম্মেলন সাংবাদিক রেজার বড় ভাইকাজী ফরহাদ মিয়ার কুলখানি ছাতকে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামসুনামগঞ্জ জেলা শাখার কমিটি গঠন নতুনবাজার( ধারণ) ব্যবসায়ী কমিটির নির্বাচনে মজনু সভাপতি, সর্বোচ্চ ভোটে মামুন সম্পাদক

ছাতকে মসজিদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষ, এক ব্যক্তি নিহত

  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৯ বার দেখা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াকোট গ্রামে মসজিদের টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে ফজল মিয়া (৪৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সুনু মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের কিছু পাওনা টাকা নিয়ে গ্রামের মাশুক মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একাধিকবার তাগাদা দেওয়ার পরও টাকা পরিশোধ না করায় বিষয়টি নিয়ে শনিবার মসজিদে আলোচনা হয়। আলোচনার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে তা সংঘর্ষে রূপ নেয়।
এ সময় প্রতিপক্ষের হামলায় ফজল মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করা হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

September ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Aug    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০