1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে ফেইসবুকে অপপ্রচারের দায়ে আদালতে দুই জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল। - ভোরের বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
তাজা খবর
ছাতকে ফেইসবুকে অপপ্রচারের দায়ে আদালতে দুই জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উত্তর উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন। ছাতকে সড়ক প্রশস্তকরণে প্রায় ২ হাজার গাছ নিধন, ইজারা ও কর্তন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশছাতক উপজেলা শাখার সম্মেলন সাংবাদিক রেজার বড় ভাইকাজী ফরহাদ মিয়ার কুলখানি ছাতকে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামসুনামগঞ্জ জেলা শাখার কমিটি গঠন নতুনবাজার( ধারণ) ব্যবসায়ী কমিটির নির্বাচনে মজনু সভাপতি, সর্বোচ্চ ভোটে মামুন সম্পাদক ২০ মাসের শিশুকে ধর্ষণেরঅভিযোগ যুবক গ্রেপ্তার ছাতকে অবৈধ ভাবে গড়ে উটেছে ২০০ পাজু।

ছাতকে ফেইসবুকে অপপ্রচারের দায়ে আদালতে দুই জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল।

  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার দেখা

ভোরের বাংলা ডেক্স

সুনামগঞ্জের ছাতকে ফেসবুকে কুৎসা, মানহানিকর ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তানভির আহমদ জাকির ও আব্দুস সালাম নামের দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে ডিবি পুলিশ।

ছাতক আমলী আদালতের একটি মামলার সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার ফজল উদ্দিন বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, ছাতক, সুনামগঞ্জে ২০২৬ সালে মামলা নং ২৩/২০২৬ দায়ের করেন। আদালতকর্তৃক মামলার তদন্তভার পায় জেলা গোয়েন্দা শাখা, সুনামগঞ্জ। দীর্ঘ তদন্ত শেষে দুই ব্যক্তির বিরুদ্ধেন গত ৬ জুন ২০২৬ তারিখে আদালতে তদন্ত প্রতিবেদন দাখীল করেছন তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, মামলার বাদী ফজল উদ্দিনের অভিযোগ অনুযায়ী, বিবাদীরা বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে সে এবং মামলার সাক্ষী শাহ মোহাম্মদ আক্তারুজ্জামানের নামে কুৎসা, মানহানিকর ও আপত্তিকর পোস্ট ও মন্তব্য করে। এসব পোস্টের মাধ্যমে সামাজিকভাবে তাদের সম্মান ও সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ঘটনাটি ২০২৫ সালের ২৭ ডিসেম্বর শনিবার সকাল আনুমানিক ১০টার দিকে ছাতক উপজেলার বিভিন্ন স্থানে সংঘটিত হয়েছে। তদন্তকালে বিভিন্ন তথ্য-উপাত্ত ও প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে, প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, সামগ্রিক তদন্তে বাদীর আনীত অভিযোগের বিষয়টি প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে।

সবশেষে তদন্তকারী কর্মকর্তার মতামত তদন্তে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য-প্রমাণের আলোকে তানভীর আহমেদ জাকির ও মো. আব্দুস সালামের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারার অপরাধ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে। এমতাবস্থায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদনটি আদালতে দাখিল করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

September ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Aug    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০