মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
তাজা খবর
ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন রানা ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন গোবিন্দগঞ্জের পশুর হাট নিয়েইজারাদারের পক্ষে সংবাদ সম্মেলন ছাতকে চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ: ব্যবসায়ী সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ ছাতকে মানবকল্যাণ ফাউন্ডেশনচরমহল্লা ইউপি শাখা পূর্ণ গঠন চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী৯ ওয়ার্ডে ৯ পরিবারের মাঝে ৯টি সেলাই মেশিন বিতরণ ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা স্বপন ঢাকায় গ্রেপ্তার। আশিকুর রহমান আশিকের স্বদেশ প্রত্যাবর্তন আজসিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি দোয়ারায় ৩২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল প্রতাপপুর আঞ্চলিক তালামীয

ছাতকে দিনে-দুপুরে কৃষকেরখিরা চারা উফরে পেলার অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২২৬ বার দেখা

স্টাফ রিপোর্টার, ছাতক
সুনামগঞ্জের ছাতকে প্রকাশ্যে কৃষকের খিরা ক্ষেতের চারা গাছ উফরে পেলে ব্যাপক ক্ষতি সাধন করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের হলদিউরা গ্রামের মাঠে। প্রতিকার চেয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।
জানা যায়, উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের হলদিউরা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে, ছাতক প্রেসক্লাব সদস্য মো. নুর উদ্দিন একই গ্রামের মনফর আলীর কাছ থেকে বর্গা হিসেবে প্রায় ৩৫ শতক জমিতে খিরা চাষাবাদ করেছেন। এর আগেও তিনি দুই বছর এ জমিতে খিরা চাষাবাদ করেছিলেন। মূলক তিনি খিরা, ধান, শাক সবজি চাষাবাদ করে পরিবারে জীবন জীবিকা পরিচালনা করে থাকেন। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় চৌকা গ্রামের তেরা মিয়ার নেতৃত্বে প্রকাশ্যে জমিতে এসে ফসলকৃত খিরার চারা উপরে পেলেন। সরজমিন ঘটনা স্থলে গিয়ে স্থানীয় একাধিক কৃষকসহ ক্ষতিগ্রস্ত নুর উদ্দিন জানান, মূলত এই জায়গাগুলো চৌকার তেরা মিয়াসহ তার সকল ভাই বোনদের। সম্প্রতি ৩০ হাজার টাকার বিনিময়ে জমি বন্ধক আনেন হলদিউরা গ্রামের মনফর আলী। তিনি ওই মনফর আলীর কাছ থেকে বর্গা হিসেবে পর পর তিন বছর ধরে এই জমিতে খিরা চাষাবাদ করে আসছেন। জমি প্রস্তুতসহ খিরা চাষাবাদে তার প্রায় ২০ হাজার টাকা ব্যায় হয়েছে। এক মাস পর গাছে খিরা ধরতো এবং বাজারে বিক্রি করে প্রায় দেড় লাখ টাকা আয় করতেন। কিন্তু এই স্বপ্ন তার নিমিষেই বিনষ্ট করেছেন তেরা মিয়াসহ তার সহযোগিরা। তিনি আরও বলেন ঘটনাস্থল থেকে প্রায় দুইশ গজ দূরে থানা পুলিশের এএসআই ত্বোহা বিষয়টি দেখেও রহস্যজনক কারণে তিনি কোন বাঁধা দেন নি। বরং তেরা মিয়াকে তিনি এই ক্ষতি করতে সহযোগিতা করেছেন। স্থানীয় কৃষকরা জানিয়েছেন ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। তারাও ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণ দাবি করে বলেন, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বে বর্গা চাষির খিরা চারার সাথে এ কেমন শত্রুতা?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

আজকের বাংলা তারিখ

  • আজ মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং
  • ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল)
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
  • এখন সময়, রাত ৮:২৪

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

ভিডিও সোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31