1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে নৌ-পুলিশের হাতে পাঁচ জুয়াড়ি আটক - ভোরের বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
তাজা খবর
ছাতক উপজেলা প্রেসক্লাবে লেখক মাওলানা শামীম আহমদের মতবিনিময় ছাতকে রাজমিস্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ ছাতকে সড়ক নির্মাণে অনিয়ম,প্রতিবাদ করায় হামলা, আহত ১৬ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা ৬ নং খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা এফ এ সাজু আসন্ন ইউপি নির্বাচন: খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন রানা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এ ছয় পদক জয়: মানিকগঞ্জ জেলা দলকে জেলা প্রশাসনের সংবর্ধনা ছাতকে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন দেশে ফিরলেন দানবীর আব্দুল দয়াছ, বিমানবন্দরে ভালোবাসার মিলনমেলা

ছাতকে নৌ-পুলিশের হাতে পাঁচ জুয়াড়ি আটক

  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৪৭ বার দেখা

ছাতকে পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে হাতে-নাতে আটকের পর অর্থ দণ্ড দিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

জানা যায়, শেখ রাসেল মিনি স্টেডিয়াম এর উত্তর পাশে সুরমা নদীর তীরে পরিত্যক্ত একটি ঘরে প্রতিদিন জুয়াড়িদের জুয়ার আসর বসে। এমন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে অভিযান চালায় ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। অভিযান করে জুয়া খেলা অবস্থায় হাতে-নাতে পাঁচজন জুয়াড়িকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত জুয়াড়িরা হলেন, ছাতক পৌরসভার মঙ্গলপাড়া মহল্লার মৃত ইসরাব আলীর ছেলে তেরাব আলী (৪৬), কোম্পানীগঞ্জের ইছাকলস এলাকার মৃত ইমরান আলীর ছেলে বাদশা মিয়া (৫১), ছাতক পৌরসভার বাগবাড়ির মৃত আরজু মিয়ার ছেলে কামাল মিয়া (৪৭), কোম্পানীগঞ্জের ইছাকলস এলাকার মৃত আবদুল মুন্নাফের ছেলে উকিল আলী (৪৭) ও ছাতকের কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের তোতা মিয়ার ছেলে ফকর আলী (৪৯)। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন। তিনি বলেন, আটককৃতদের উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা মোহাম্মদ আবু নাছের মোবাইল কোর্টের মাধ্যমে জনপ্রতি ২শ’ টাকা করে অর্থদণ্ড আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

June ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০