1. admin@vorerbangla.com : admin_shafi :
নতুনবাজার( ধারণ) ব্যবসায়ী কমিটির নির্বাচনে মজনু সভাপতি, সর্বোচ্চ ভোটে মামুন সম্পাদক - ভোরের বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
তাজা খবর
নতুনবাজার( ধারণ) ব্যবসায়ী কমিটির নির্বাচনে মজনু সভাপতি, সর্বোচ্চ ভোটে মামুন সম্পাদক ২০ মাসের শিশুকে ধর্ষণেরঅভিযোগ যুবক গ্রেপ্তার ছাতকে অবৈধ ভাবে গড়ে উটেছে ২০০ পাজু। ছাতকে সাংবাদিক মুশাহিদ আলীরচাচার ইন্তেকাল, দাফন সম্পন্ন ছাতকের দক্ষিণ খুরমা ইউপির ৬ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী আনামুল হক, আলোচনায় পারিবারিক জনপ্রিয়তা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ছাতক-গোবিন্দগঞ্জ ১৩ কিলোমিটার সড়ক যেন মরণ ফাঁদ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটি গঠন

নতুনবাজার( ধারণ) ব্যবসায়ী কমিটির নির্বাচনে মজনু সভাপতি, সর্বোচ্চ ভোটে মামুন সম্পাদক

  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৯ বার দেখা

ভোরের বাংলা ডেক্স

সুনামগঞ্জের ছাতক উপজেলার নতূনবাজার (ধারণ) ব্যবসায়ী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত শান্তিপূর্ণ নির্বাচনে সভাপতি পদে ৮৭ ভোট পেয়ে মজনু মিয়া তালুকদার (কাপ-পিরিচ) বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আবুল মনসুর চৌধুরী (আনারস) ৫১ ও এনামুল ইসলাম লায়েছ (চেয়ার) প্রতিকে ৫৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সহ-সভাপতি পদে রুহুল আমীন মানিক (চশমা) প্রতিকে ১২৭ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোশাররফ হোসেন শাহীন (টেলিফোন) পেয়েছেন ৭০ ভোট। সাধারণ সম্পাদক পদে চমক দেখিয়েছেন ইমাম উদ্দিন মামুন (ফুটবল)। ১৩১ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। তিনি এ নির্বাচনে সকল প্রার্থীর চেয়ে পেয়েছেন সর্বোচ্চ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছকির আলী (মোটরসাইকেল) প্রতিকে ৬৫ ভোট পেয়ে পরাজয় বরণ করেছেন। সহ-সাধারণ সম্পাদক পদে ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নুরুজ্জামান (টিউবওয়েল)। তার প্রতিদ্বন্দ্বী আবদুস সালাম (মোরগ) প্রতিকে পেয়েছেন ৭৫ ভোট।

এদিকে, এর আগে ১৩ পদের বিপরীতে ১৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ৯ পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় একক প্রার্থীরা বিজয়ী হন। তারা হলেন, অর্থ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক অর্জুন চন্দ্র বেনু, সহ সাংগঠনিক সম্পাদক ভূবেশ দাশ, প্রচার সম্পাদক বিজিৎ চন্দ্র, অফিস সম্পাদক মুজিবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক খালেদ হোসেন, কার্যকরী কমিটির সদস্য জালাল আহমদ, খালেদ আহমদ ও রুয়েল মিয়া।

ধারণ নতূনবাজার স্কুল এন্ড কলেজ ভবনে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন, দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা ফারুক আহমদ। এসময় নির্বাচন সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

August ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Jul    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১