1. admin@vorerbangla.com : admin_shafi :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটি গঠন - ভোরের বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
তাজা খবর
দোয়ারায় ৩২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল প্রতাপপুর আঞ্চলিক তালামীয চরমহল্লায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফিজ মো. কামরুল ইসলামের মতবিনিময় সভা ছাতকে ফেইসবুকে অপপ্রচারের দায়ে আদালতে দুই জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উত্তর উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন। ছাতকে সড়ক প্রশস্তকরণে প্রায় ২ হাজার গাছ নিধন, ইজারা ও কর্তন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশছাতক উপজেলা শাখার সম্মেলন সাংবাদিক রেজার বড় ভাইকাজী ফরহাদ মিয়ার কুলখানি ছাতকে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামসুনামগঞ্জ জেলা শাখার কমিটি গঠন নতুনবাজার( ধারণ) ব্যবসায়ী কমিটির নির্বাচনে মজনু সভাপতি, সর্বোচ্চ ভোটে মামুন সম্পাদক

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটি গঠন

  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩৫ বার দেখা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম – বিএমএসএফ (রেজি. নং-০৬) এর ছাতক উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে ছাতক উপজেলা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মুশাহিদ আলী, সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নুর উদ্দিন, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এম এইচ খালেদ মিয়া ও আরিফুর রহমান মানিক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফজল উদ্দিন ও জুনেদ আহমদ রুনু এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. তাজিদুল ইসলাম।
এছাড়া অর্থ সম্পাদক মোহাম্মদ জানে আলম, ধর্ম বিষয়ক সম্পাদক জামরুল ইসলাম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পাপলু মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মেহেদী, দপ্তর সম্পাদক লোকমান হোসেন এবং নির্বাহী সদস্য হিসেবে রাফি আহমদ ও মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন।
সভায় ভার্চ্যুয়াল বক্তব্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম – বিএমএসএফ এর ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ সাংবাদিকতার চর্চা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ছাতক উপজেলার সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য সুদৃঢ় করতে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় পর্যায়ে সাংবাদিকদের তালিকা প্রস্তুত, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নসহ ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সারাদেশে ধারাবাহিকভাবে আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ছাতকের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

September ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Aug    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০