মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
তাজা খবর
ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন রানা ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন গোবিন্দগঞ্জের পশুর হাট নিয়েইজারাদারের পক্ষে সংবাদ সম্মেলন ছাতকে চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ: ব্যবসায়ী সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ ছাতকে মানবকল্যাণ ফাউন্ডেশনচরমহল্লা ইউপি শাখা পূর্ণ গঠন চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী৯ ওয়ার্ডে ৯ পরিবারের মাঝে ৯টি সেলাই মেশিন বিতরণ ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা স্বপন ঢাকায় গ্রেপ্তার। আশিকুর রহমান আশিকের স্বদেশ প্রত্যাবর্তন আজসিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি দোয়ারায় ৩২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল প্রতাপপুর আঞ্চলিক তালামীয

সাংবাদিকদের সাথে মতবিনিময়ে জামায়াত প্রার্থী সালাম মাদানী-আমরা বৈষম্যমুক্ত ছাতক–দোয়ারা গড়তে চাই

  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৩১৩ বার দেখা

মোশাহিদ আলী

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অবসর প্রাপ্ত সাবেক অধ্যক্ষ মাওলানা আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম আল মাদানী বলেছেন, জামায়াতে ইসলামী বৈষম্যমুক্ত ছাতক–দোয়ারা গড়তে বদ্ধপরিকর।
‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক ও দোয়ারাবাজার উপজেলা শাখার উদ্যোগে ছাতক–দোয়ারাবাজারে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রোববার সন্ধ্যায় ছাতক উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুস সালাম মাদানী বলেন, জামায়াতে ইসলামী নির্বাচিত হলে চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা হবে। কোন ধরনের লুটতরাজ বা মানুষের অধিকার ও সম্পত্তি দখলের সুযোগ দেওয়া হবে না।
তিনি বলেন, ছাতক ও দোয়ারাবাজার উপজেলাকে আত্মনির্ভরশীল ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা পরিকল্পিতভাবে কাজ করতে চাই। স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সার্বিক আর্থসামাজিক উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে অগ্রাধিকারভিত্তিতে এসব উন্নয়ন বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত থাকায় এই আসনের জনগণ সঠিক নেতৃত্ব পায়নি। এর সুযোগে একটি গোষ্ঠী রাষ্ট্রীয় ও প্রাকৃতিক সম্পদ লুটপাট করেছে, ফলে কাঙ্ক্ষিত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি হয়নি। সম্পদের ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।

সুনামগঞ্জ-৫ আসন কমিটির পরিচালক অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে এবং মিডিয়া সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. শাহ আলম এবং ছাতক পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নোমান আহমদ।

মতবিনিময় সভায় সাংবাদিকরা সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। সংসদ সদস্য পদপ্রার্থী এসব প্রশ্নের জবাব দেন এবং রাজনৈতিক পরিবেশ, উন্নয়ন ভাবনা ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
এ সময় ইসলামী আলোচক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ জাকির হোসাইন, সহকারী সেক্রেটারি আবদুল আওয়াল, পৌর জামায়াতের সেক্রেটারি ডা. হেলাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

আজকের বাংলা তারিখ

  • আজ মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং
  • ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল)
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
  • এখন সময়, রাত ৮:১০

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

ভিডিও সোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31