ভোরের বাংলা ডেক্স
ভুক্তভোগী মাছুরা বেগম সামিয়া ও তার মা মোছাঃ মিরজাহান বেগম জানান,যৌতুক হিসেবে ১০ লক্ষ টাকা অতবা একটি স্টিলের নৌকা না দিতে সংসার করার হমকী দেয় সামিয়ার স্বামি সানার হোসেন ও দেবর আনোয়ার হোসেন৷ যৌতক না দেওয়াতে তাদের মানহানির লক্ষে গতদুদিন যাবত বিভিন্ন ফেইসবুক আইডি থেকে সামিয়া ও তার পিতা রাজা মিয়াকে জরিয়ে ধর্ষন সহ এআই ফটোকার্ড বানিয়ে জগন্য অপপ্রচার চালানো হচ্ছে। যে কারণে তারা সামাজিক ভাবে ক্ষতিগ্রস্ত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
রাজা মিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের কোচবাড়ি গ্রামের বাসিন্দা।
এদিকে ধর্ষণের মত অভিযোগের কোন সত্যতা পায়নি পুলিশ।
অন্যদিকে এ ঘটনায় বৃহস্পতিবার ৫ নভেবর সামিয়ার মা মিরজাহান বেগম বাদী হয়ে মেয়ের স্বামি সাহার হোসেন ও আনোয়ার হোসেন কে আসামী করি ছাতক তানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয় গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা রাজা মিয়ার বাড়িতে গিয়ে টাকা দাবি করেন। এ সময় তাঁর মেয়েকে মারধর ও পরিবারের সদস্যদের হুমকি দেন।
ভুক্তভোগীদের দাবী এরপর থেকে এআইদ্বারা ফটোকার্ড বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেক্কার জনক অপপ্রচার চালানো হচ্ছে।
সচেতন মহল বলছেন পিতার সাথে নিক কন্যাকে জরিয়ে এমন অপপ্রচার সমাজে নীতীবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে ঘটনার কোনো সত্যাও পায়নি পুলিশ যে কারণে অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার দাবী উটেছে। এভাবে অপপ্রচারকে প্রশ্রয় দিলে যে কোনো সময় যে কেউ সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও মন্ত্যব্য করেছেন নিটিজেনরা। অন্যদিকে এমন নেক্কার জনক অভিযোগের বুঝা মাথায় নিয়ে মানুসিক ভাবে ভেঙ্গে পড়েছেন রাজা মিয়া, তিনি বলেন এ ঘটনার বিচার না পেলে আমার পৃথিবীতে বেচে থাকাই কষ্টকর হয়ে পড়েছে। তাই প্রশানের প্রতি তিনি ন্যায় বিচারের দাবী জানিয়েছে।
Leave a Reply