1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে অর্থ আত্মসাতের অভিযোগে ১২দিন ধরে প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত: তদন্ত কমিটি গঠন - ভোরের বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
তাজা খবর
দোয়ারায় ৩২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল প্রতাপপুর আঞ্চলিক তালামীয চরমহল্লায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফিজ মো. কামরুল ইসলামের মতবিনিময় সভা ছাতকে ফেইসবুকে অপপ্রচারের দায়ে আদালতে দুই জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উত্তর উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন। ছাতকে সড়ক প্রশস্তকরণে প্রায় ২ হাজার গাছ নিধন, ইজারা ও কর্তন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশছাতক উপজেলা শাখার সম্মেলন সাংবাদিক রেজার বড় ভাইকাজী ফরহাদ মিয়ার কুলখানি ছাতকে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামসুনামগঞ্জ জেলা শাখার কমিটি গঠন নতুনবাজার( ধারণ) ব্যবসায়ী কমিটির নির্বাচনে মজনু সভাপতি, সর্বোচ্চ ভোটে মামুন সম্পাদক

ছাতকে অর্থ আত্মসাতের অভিযোগে ১২দিন ধরে প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত: তদন্ত কমিটি গঠন

  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৮০ বার দেখা

ভোরের বাংলা ডেক্স :

সুনামগঞ্জের ছাতকে এক হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অনিয়ম-দূর্নীতি মাধ্যমে আত্মসাতকৃত প্রতিষ্ঠানের টাকা উদ্ধার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলার চরমহল্লা ইউনিয়নের হাজী আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ে ২০১১ সালের ৮জুন প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন মোহাম্মদ মোস্তাক আহমদ। যোগদানের পর থেকে চলতি ২০২৪ সাল পর্যন্ত প্রতিষ্ঠানের বিভিন্ন খাত থেকে প্রায় ৩০ লাখ টাকা আত্মসাত করেছেন মর্মে গত ২ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানের সভাপতি বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্রতিষ্ঠানের সাবেক সভাপতি মো. সিরাজুল হক। প্রধান শিক্ষক কর্তৃক অর্থ আত্মসাতসহ শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। এ ঞটনায় এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে। অর্থ আত্মসাতের মতো অনিয়ম দূর্নীতি ঢাকতে ইতোমধ্যে তার পক্ষে কোমর বেঁধে মাঠে নেমেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের একাধিক প্রধান শিক্ষকরা। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরে বিষয়টি ধামাচাপার চেষ্টা চালাচ্ছেন। অভিযোগ উঠেছে, ওই প্রধান শিক্ষক গত ২৬ সেপ্টেম্বর থেকে বিদ্যালয়ে অনুপস্থিত থেকে পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনাসহ একাধিক প্রতিষ্ঠান প্রধানকে সাথে নিয়ে উপজেলা ইউএনও ও শিক্ষা অফিসে ধর্ণা দিচ্ছেন। এ বিষয়কে কেন্দ্র করে পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা সাইদুল হক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, আপনার (আবু হেনার) নিয়োগ কি ভাবে হয়েছিল এলাকার অনেকেই জানেন। পাইগাঁও উচ্চ বিদ্যালয়ে যোগদানের আগে যে ৩টি বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন সব কটিতে দূর্নীতি অনিয়ম করেছেন। ওই স্ট্যাটার্সের কমেন্টে নজির আহমদ নামের একজন লিখেছেন, আবু হেনা একটা দূর্নীতিবাজ, মিথ্যাবাদি ও টাউট-বাটপার। নিয়োগ অনিয়ম করে টাকা দিয়ে তৃতীয় শ্রেনির নিয়োগ সম্পন্ন করেছেন বলেও কমেন্টে উল্লেখ করেন। পৃথক আরেকটি স্ট্যাটার্সে সাইদুল হক লিখেছেন, হাজী আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাককে বাঁচাতে পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনার রাতের ঘুম হারাম হয়ে গেছে। তিনি আশাকাচর বাজারে গিয়ে কিছু দূর্নীতিবাজদের সাথে যোগাযোগ করছেন। কোন দূর্নীতিবাজ শিক্ষকদের ছাড় না দিতে সকলের কাছে অনুরোধ করেছেন সাইদুল।
হাজী আবদুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদের কাছে অর্থ অত্মসাতের বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন। পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনার বিরুদ্ধে ফেসবুকে লেখা-লেখির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সাবেক এমপি মানিকের বিরুদ্ধে সুনামগঞ্জে মামলা দায়ের সংক্রান্ত একটি স্ট্যাটার্স দেন তার পিএস মোশাহিদ আলী। মানিক আত্মীয় হওয়ায় স্ট্যাটার্সটি তিনি তার ফেসবুকে শেয়ার দিয়েছিলেন। এ স্ট্যাটার্সকে কেন্দ্র করে কিছু মানুষ ফেসবুকে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মোস্তাক আহমদকে বাঁচানোর জন্য তিনি কোন তদবির করছেন না। অভিযোগকারী হাজী আবদুল খালিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি বলেন, অভিযোগের প্রেক্ষিতে ইউএনও ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কিন্তু ওই কমিটির কেউ এখনও তদন্তে আসেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মস্তফা মুন্না বলেন, অভিযোগের প্রেক্ষিতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

September ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Aug    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০