1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকের এসিল্যান্ডের গাড়ির চাপায় নিহত ১ জন - ভোরের বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
তাজা খবর
গোবিন্দগঞ্জের পশুর হাট নিয়েইজারাদারের পক্ষে সংবাদ সম্মেলন ছাতকে চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ: ব্যবসায়ী সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ ছাতকে মানবকল্যাণ ফাউন্ডেশনচরমহল্লা ইউপি শাখা পূর্ণ গঠন চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী৯ ওয়ার্ডে ৯ পরিবারের মাঝে ৯টি সেলাই মেশিন বিতরণ ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা স্বপন ঢাকায় গ্রেপ্তার। আশিকুর রহমান আশিকের স্বদেশ প্রত্যাবর্তন আজসিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি দোয়ারায় ৩২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল প্রতাপপুর আঞ্চলিক তালামীয চরমহল্লায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফিজ মো. কামরুল ইসলামের মতবিনিময় সভা ছাতকে ফেইসবুকে অপপ্রচারের দায়ে আদালতে দুই জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উত্তর উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন।

ছাতকের এসিল্যান্ডের গাড়ির চাপায় নিহত ১ জন

  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩০৭ বার দেখা

ভোরের বাংলা ডেক্স

সুনামগঞ্জের ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষের সরকারি গাড়ির চাপায় আশিষ কুমার দাষ বিনয় (৫৫) নামের সিলেট মদনমোহন কলেজের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের চেলারচক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আশিষ কুমার দাসকে চাপা দেয় ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষের সরকারি গাড়ি (সুনামগঞ্জ-থ-১০-০০১৩)। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ‘কালনি এক্সপ্রেস’-এ করে যাওয়ার কথা ছিল ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষের। কিন্তু রেল স্টেশনে পৌঁছানোর আগে  ট্রেন ছেড়ে যায়। এরপর তিনি ট্রেন ধরতে সরকারি গাড়ি নিয়ে শ্রীমঙ্গল স্টেশনের উদ্দেশ্যে রওয়ানা দেন।

অন্যদিকে, পূজার ছুটিতে মোটরসাইকেল যোগে সিলেট থেকে নিজ বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ এলাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের অফিস সহকারী আশিষ কুমার দাস। পথিমধ্যে রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের চেলারচক নামক স্থানে পৌঁছালে এসিল্যান্ডের সাদা সরকারি গাড়িটি তাকে চাপা দেয়।

খবর পেয়ে রাজনগর থানা ঘটনাস্থলে পৌঁছে এসিল্যান্ডের গাড়ি ও মোটরসাইকেল উদ্ধার সহ গাড়ির চালক আলবাব হোসেনকে পুলিশ হেফাজতে নেয়। এ বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত রাজনগর থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

এ বিষয়ে জানতে ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন খান জানান, ছাতকের এসিল্যান্ডের গাড়িটি ছাতক যাওয়ার পথে মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়েছিল। এ ঘটনায় তিনি মদনমোহন কলেজের অধ্যাপকের সাথে কথা বলেছেন। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

September ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Aug    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০