স্টাফ রিপোর্টার, ছাতক
ছাতকের গোবিন্দগঞ্জ আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র উদ্যোগে মাস ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃক্ষ সমৃদ্ধ পরিবেশ প্রাণ প্রাচুর্যের বাংলাদেশ এ শ্লোগানকে সামনে রেখে উপজেলার গোবিন্দগঞ্জসহ আশপাশ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হয়েছে বৃক্ষরোপন কর্মসূচি। গেল বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়, দিঘলী রাহমানিয়া মহিলা দাখিল মাদরাসা, শাহজালাল ইসলামী একাডেমি তকিপুর, মোহাম্মদিয়া ভূইগাঁও মাদরাসা, দিঘলী চাকলপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে বিভিন্ন ধরণের ২৫০টি বলজ ও বনজ জাতীয় বৃক্ষ রোপন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যাংকের গোবিন্দগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. মুজিবুর রহমান, ম্যানেজার অপারেশন রুহুল আনওয়ার চৌধুরী, বিনিয়োগ ইনচার্জ ইশতিয়াক খান, জেনারেল ব্যাংকিং ইনচার্জ আবু হেনা মো. আসিফ রহমান, এআরডিপি ইনচার্জ তাজ উদ্দিন, ক্যাশ ইনচার্জ তানবির রহমান প্রমুখ।
Leave a Reply