ডেস্ক নিউজঃ
ইন্সপেক্টর গোলাম কিবরিয়া হাসান ছাতক থানায় নতুন (ওসি) অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন।
শুক্রবার ২০ সেপ্টেম্বর তিনি যোগদান করেন। তিনি আহিরপুর সার্কেল অফিসে ইন্সপেক্টর হিসেবে দায়িত্বে ছিলেন।
গোলাম কিবরিয়া হাসান এর আগে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন সহ
ঢাকা মেট্রো পলিটন পুলিশ, র্যাবসহ হবিগঞ্জ জেলার বিভিন্ন ফাঁড়িতে ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৫ সালে গোলাম কিবরিয়া হাসাব সাব ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম
এর স্থলাভিষিক্ত হলেন গোলাম কিবরিয়া হাসান। ##
Leave a Reply